সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ গতকাল ঢাকা সেনানিবাসের ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নতুন মাল্টিপারপাস ‘শেড ৪৬’-এর উদ্বোধন করেন। জাতীয় ও সেনাবাহিনী পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানাদিসহ যেকোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশিক্ষণ ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে এ মাল্টিপারপাস শেড ব্যবহার হবে। সেনাপ্রধান ‘শেড ৪৬’ উদ্বোধনী অনুষ্ঠানে এর সঠিক ব্যবহার নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন। —আইএসপিআর