খাগড়াছড়ির পানছড়িতে ইয়াবাসহ সৈকত পাটোয়ারী (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ।