দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৪০০ কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল কৃষি অফিস চত্বরে এ সার ও বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রত্যেক কৃষক ৫ কেজি করে ধানবীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার পান।