নেত্রকোনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে প্রত্যাশা সাহিত্যগোষ্ঠীর ৪১ বছরপূর্তি উৎসব। এ উপলক্ষে গতকাল জেলা শহরের উকিলপাড়া থেকে বেলা সাড়ে ১১টায় একটি শোভাযাত্রা বের হয়। পরে দুই দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, শিখরের সভাপতি আ উ ম রফিকুল ইসলাম আপেল, প্রত্যাশা সাহিত্যগোষ্ঠীর সভাপতি দেবাশীষ সরকার, সাধারণ সম্পাদক চিন্ময় তালুকদার প্রমুখ।