বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে জনতার হাতে অবরুদ্ধ হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। গত শনিবার রাতে উপজেলার বাগধা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, শুরুতে তারা নিজেদের পরিচয়ের বিষয়ে তেমন কোনো তথ্য উপস্থাপন করতে না পারায় অবরুদ্ধ করে রাখা হয়। সেখানে বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৫ সদস্যসহ ১৮ জন ছিলেন।