পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ঢাকা ও খুলনা রুটে পুনরায় স্টিমার সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল উপজেলার বড় মাছুয়া বলেশ্বর নদতীরবর্তী স্টিমার ঘাটসংলগ্ন সড়কে ভুক্তভোগী জনসাধারণের ব্যানারে অয়োজিত এ কর্মসূচিতে মঠবাড়িয়া, বরগুনার বামনা এবং বাগেরহাটের শরণখোলা ও পাথরঘাটা উপজেলার সহস্রাধিক বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, সাংবাদিক জুলফিকার আমীন সোহেল, ইসমাইল হোসেন হাওলাদার, ইউপি সদস্য মো. কাউয়ূম হাওলাদার, অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ার হোসেন, মত্স্যজীবী লীগ নেতা আলমগীর হোসেন, শ্রমিক নেতা ডালিম ফিটার, আলমগীর কবির, যুবলীগ নেতা নিয়াজ আহম্মেদ ওমর প্রমুখ।