তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম অপসারণ এবং হয়রানির শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়টি কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নয়। বিগত ১৭ বছরে লক্ষাধিক ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করে ভাতাসহ বিভিন্ন সুবিধা দেয়া হয়েছে। এসব তালিকাভুক্ত ব্যক্তিদের ‘অমুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের তালিকা থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং সে অনুযায়ী কার্যক্রম চলছে।

একই সঙ্গে প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি অংশ বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন উল্লেখ করে মন্ত্রী জানান, যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের তালিকাভুক্ত করা হবে।