চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে তিনটি স্বর্ণবার জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় মাহাবুল হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী গোয়ালপাড়া থেকে তাকে আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।