সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের আয়োজনে
‘এমপাওয়ারিং ওমেন: রোল অব ল্যান্ড ওনারশিপ ’
শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ মার্চ) এ সেমিনারের আয়োজন করা
হয়।
সেমিনারে সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের
প্রধান ড. কাজী তানভীর মাহমুদ ‘ইম্প্যাক্ট অব ল্যান্ড ওনারশিপ অন দ্য ফুড সিকিউরিটি
স্ট্যাটাস অ্যান্ড ডিসিশন মেকিং ক্যাপাসিটি অব রুরাল পুর উমেন: এভিডেন্স ফ্রম বাংলাদেশ’
শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ
সুপ্রিম কোর্টের আইনজীবী ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ডের আইন উপদেষ্টা শামিমা ফেরদৌস
মিলি, সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত
উদ্দীন, সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং স্কুল অফ আর্টস
অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব। স্বাগত বক্তব্য রাখেন
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এম এ হাকিম। সেমিনারে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির
উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম।










