জয়পুরহাটের পাঁচবিবিতে স্ত্রী হত্যা মামলায় আমিনুল ইসলাম বাবু নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে দুই আসামিকে খালাস দেন বিচারক। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল ও এপিপি অ্যাডভোকেট উদয় সিংহ।