সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (২ মে) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা বাড়তে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এতে আরো বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে যশোরে ৩৫ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন রামগতি, যশোর ও বরিশালের খেপুপাড়ায় ২১ ডিগ্রি সেলসিয়াস।















