দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দান থেকে অপহরণের ৬ ঘণ্টা পর শুক্রবার রাত ১১টায় দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরের পেছন থেকে সাকিব (২০) নামে অপহূত যুবককে উদ্ধার করেছে পুলিশ। সে সঙ্গে পুলিশ পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালি ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।










