চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ধর্ষণ শেষে এক গৃহবধূকে হত্যার দায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের জিয়া, কামাল মিয়াজী,
আবুল বাশার ও মাহমুদা আক্তার। এদের মধ্যে মাহমুদা আক্তার পলাতক। নিহত রহিমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের সফিউল্লাহ মিয়াজীর মেয়ে। তার স্বামীর নাম আবু জাফর।
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্যাইয়েদুল ইসলাম বাবু রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৩ সালের ২১ মে পূর্বপরিকল্পিতভাবে রহিমাকে ফাঁদে ফেলে একটি ভুট্টা খেতে নিয়ে তাকে ধর্ষণ ও পরে গলা টিপে হত্যা করেন আসামিরা। পরে সেখানেই নিহতের মরদেহ ফেলে রেখে যান তারা।










