ঝালকাঠির সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে। গতকাল সকালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি এ ভিত্তিফলক উন্মোচন করেন। এ সময় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক সুব্রত পাল প্রমুখ উপস্থিত ছিলেন।