টাঙ্গাইলের মধুপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল সকালে উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের লোকদেউ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায়  স্বামী, সতিন ও তার সন্তানসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। নিহত শেফালি বেগম (৪৫) ওই গ্রামের গোলাপ হোসেনের স্ত্রী।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোলাপ হোসেনের দুই স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে এক সপ্তাহ আগে প্রথম স্ত্রীকে তালাক দেন গোলাপ হোসেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে শালিস বৈঠকে সিদ্ধান্ত হয় প্রথম স্ত্রীর সব পাওনা পরিশোধ করতে। একপর্যায়ে প্রথম স্ত্রীর একটি ঘর বিক্রির সিদ্ধান্ত হয়। ঘরটি পাঁচ হাজার টাকা দাম করে দ্বিতীয় স্ত্রী রেখে দিতে চাইলেও তাতে দ্বিমত পোষণ করেন প্রথম স্ত্রী। একপর্যায়ে সোমবার সন্ধ্যায় তাদের দুই সতিনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। গতকাল সকালে প্রথম স্ত্রীর সন্তান তার বাবাকে বাড়িতে ডাকতে গেলে দ্বিতীয় স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহের পাশে গোলাপ হোসেনকে দেখতে পায়।