আজ শনিবার রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।’ এর আগে গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল।