বরিশালে এক নারীকে ধর্ষণের ঘটনায় ৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত। রোবাবর (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এ আদেশ দেন।
এদিন রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে মামলার প্রধান আসামি রোকন খান এখনো পলাতক রয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. আজিবুব রহমান জানান, ২০১৬ সালের ১০ নভেম্বর নগরীর রুপাতলী এলাকার জাহিদ হাওলাদার, রাসেল গাজী, রাজিব জমাদ্দার ও রোকন মিয়া মিলে এক নারীকে ধর্ষণ করে। ওই ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা হয়। সেই মামলায় আদালত সব সাক্ষ্য-প্রমাণ বিবেচনায় নিয়ে আজ অভিযুক্ত চারজনকে ফাঁসির আদেশ দেন।










