বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নির্মাণ করা হয়েছে। গতকাল প্রধান বিচারপতি ওবায়দুল হাসান স্থাপনাটি উদ্বোধন করেন। পরে তিনি ন্যায়কুঞ্জ ভবন পরিদর্শন করেন। এছাড়া প্রধান বিচারপতি আদালত প্রাঙ্গণে একটি ছাতিম গাছের চারা রোপণ করেন। সারা দেশে জেলা জজ আদালতে ন্যায়কুঞ্জ নির্মাণ করা হবে যাবে। ৪২টি জেলায় বিচারকদের জন্য ডরমিটরি প্রস্তুত হচ্ছে বলেও জানান তিনি।