নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদি এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় মাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহবুবুসহ (২৮) পাঁচ নেতাকর্মী আহত হয়েছে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে আড়াইহাজার বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া জানান, হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না।