নড়াইলে এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে শিশুস্বর্গে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম।  উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শিবু দাস, চিত্রশিল্পী বলদেব অধিকারী, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা সভাপতি মলয় কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব লিটু প্রমুখ।