সেচ ও নিষ্কাশন প্রকল্পের আওতায় খনন করা হচ্ছে নেত্রকোনার সুয়াইর নদী। ২৬ কোটি টাকা ব্যয়ে গতকাল খননকাজ উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান। প্রকল্পের আওতায় উপজেলার দয়াগঞ্জ এলাকায় ৪৬ কিলোমিটার দৈর্ঘ্যের সুয়াইর নদীর ২৩ কিলোমিটার খনন করা হবে। প্রকল্পের কাজ শেষ হলে কৃষিজমিতে পানি নিষ্কাশন, মৎস্য আহরণসহ এ এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে বলে প্রত্যাশা প্রকৌশলী মো. সারওয়ার জাহানের।