রাজবাড়ীর পাংশায় চাঁদা দাবির অভিযোগে কাবিল নামে এক যুবককে গণপিটুনি দেয়ার ঘটনা ঘটেছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। গতকাল বিকালে সরিষা প্রেমটিয়া স্কুল মাঠে এ ঘটনা ঘটে। কাবিল পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের মালপাড়া গ্রামের আক্কাছ আলীর ছেলে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। চাঁদাবাজির অভিযোগে আরো একটি মামলা করা হবে বলে জানিয়েছেন পাংশা মডেল থানার ওসি মো. সালাহউদ্দিন।