টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে শোভাযাত্রা ও উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইঞ্জিনিয়ার ফারজানা আলমের সভাপতিত্বে ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা সমাজসেবা অফিসার মনসুর আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমত আরা খাতুন প্রমুখ।