রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (২১ জুলাই) বিকালে এক শোকবার্তায় রাষ্ট্রপতি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, দুপুর ১টার পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গে বিমান ও ভবনটিতে আগুন ধরে যায়। জানা গেছে, দুর্ঘটনার সময় ভবনটিতে বহু শিক্ষার্থী ছিল, যাদের বেশিরভাগই আহত ও দগ্ধ হয়েছেন। এখন পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ৫০ জনের বেশি দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।