কুড়িগ্রামে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখায় পাঁচ কৃষককে পৃরস্কৃত করেছে কৃষি বিভাগ। গতকাল দুপুরে তাদের হাতে সনদ ও পুরস্কারের চেক তুলে দেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন। চার উপজেলায় ১২৫ জন সফল কৃষকের মধ্যে নাগেশ্বরী উপজেলার আজিজার রহমান, ভূরুঙ্গামারীর শেফালী বেগম, সদর উপজেলার নূর ইসলাম ও ধনি রায় এবং উলিপুরের কপিল উদ্দিনকে নির্বাচন করা হয়।