ঝালকাঠিতে সাপের কামড়ে মো. ইব্রাহিম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে ঝালকাঠি সদর উপজেলার বাড়ৈয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইব্রাহিম বাড়ৈয়ারা গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।

পরিবার সূত্র জানায়, মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘরের ভেতরে ঘুমিয়েছিল ইব্রাহিম। ঘুমের মধ্যে ইব্রাহিমকে একটি বিষধর সাপ কামড় দেয়। গতকাল দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।