স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে ‘আন্তরিক অভিনন্দন’ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ যখন ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এ উদযাপন আমাদের সামনে উপস্থিত হয়েছে। বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র, যা একটি মুক্ত, অবাধ, নিরাপদ এবং সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন লক্ষ্যের ওপর প্রতিষ্ঠিত।

মার্কো রুবিও বলেন, দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে আমরা অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ক অংশীদারত্বকে আরো সুদৃঢ় করার প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন, বাংলাদেশ যখন গৌরবময় মুহূর্তটি উদযাপন করছে, তখন যুক্তরাষ্ট্র আমাদের সম্পর্ককে আরো গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে এবং বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছে।