সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণের অপরাধে পাঁচটি পৃথক মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন। এছাড়া সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ভিকটিমকে দেয়ার কথা বলা হয়েছে। এ রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবার। এ পাঁচ মামলার রায় পড়ার সময় পলাতক দুই আসামি ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের রিপন মিয়া, ধরমপাশা উপজেলার কামলাবাজ গ্রামের মো. জজ মিয়া, জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের শাহিন মিয়া, সদর উপজেলার ইছাগরি গ্রামের শৈলেন দাস, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের আসাদ মিয়া। এছাড়া আসাদ মিয়ার বাবা ও মা জগৎ বানুকে খালাস দেয়া হয়েছে।
অপহরণ ও ধর্ষণ মামলায় সুনামগঞ্জে পাঁচজনের যাবজ্জীবন
সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণের অপরাধে পাঁচটি পৃথক মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।
সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণের অপরাধে পাঁচটি পৃথক মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।










