মাদারীপুর জেলার শিবচরে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হক মুন্সী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার বহেড়তলা উত্তর ইউনিয়নের গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নারকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুতের তারের স্পর্শ লাগলে ছিটকে নিচে পড়ে যান আব্দুল হক। পরে তার মৃত্যু হয়। এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি পুলিশ।