চাঁদপুরের ফরিদগঞ্জের কালির বাজারে অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মালিকরা। ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘শনিবার রাতে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি।’