চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের শংকরবাটী উচ্চবালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শংকরবাটী জাকাত ও অনুদান তহবিল কমিটি এ ক্যাম্পের আয়োজন করে। এতে দরিদ্র চক্ষু রোগীদের বিনা খরচে ছানি অপারেশন এবং লেন্স সংযোজনের জন্য রোগী বাছাই করা হয়।
শংকরবাটী জাকাত ও অনুদান তহবিল কমিটির সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরমেয়র মো. মোখলেসুর রহমান। বিশেষ অতিথি জেলা পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সালেহ্ উদ্দীন ভোলা, পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর কারিমা আক্তার কল্পনা প্রমুখ।
উল্লেখ্য, জাকাত অনুদান কমিটির সদস্য ও
প্রভাষক মো. আব্দুল খালিদের উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. তৌহিদুল ইসলামের তত্ত্বাবধানে এসব রোগীকে পরীক্ষা করে চিকিৎসা দেয়া হয়।










