রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংস্কারের নয় দফা দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই নয় দফা দাবি জানিয়ে আসছেন তারা। তবে প্রশাসনের নীরব ভূমিকার কারণে এবার তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ার করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।