ঘূর্ণিঝড় মোখা কারণে চাঁদপুরসহ তিন জেলার গ্যাস সরবরাহ
বন্ধ রাখা হয়েছে।
শনিবার (১৩ মে) দুপুরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির
ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকাল ১০টা থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কুমিল্লা, ফেনী ও চাঁদপুর জেলায় সকল ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।










