বরিশালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫২ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে  মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড সদস্যরা যৌথভাবে হিজলা উপজেলার হরিনাথপুরে এ অভিযান পরিচালনা করেন। জব্দকৃত জালের বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।