মাদারীপুরে একটি মার্কেটের জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ক্ষতিগ্রস্তরা মাদারীপুর সদর থানায় অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।