শেরপুরে ৪টি তক্ষকসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
সোমবার (২৩ আগষ্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান এর নেতৃত্বে জেলার নকলা উপজোর ধনাকুশা পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে ওই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মো.লোকমান হোসেনের কাছ থেকে ৪টি তাজা তক্ষক উদ্ধার করে। এসময় তার কাছ থেকে সীমসহ একটি মোবাইল সেট জব্দ করা হয়।
পরে নকলা থাকায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়। তক্ষকের আনুমানিক মূল্য ৫২ লক্ষ টাকা বলে গ্রেফতারকৃত তক্ষক ব্যবসায়ী জানায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, দীর্ঘদিন থেকে তারা গ্রাম-গঞ্জ ঘুরে এ তক্ষক ক্রয়-বিক্রয় করে আসছে।










