রাজধানীতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও লাঠিপেটার প্রতিবাদে ফেনীতে মহাসড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা। গতকাল বেলা ৩টার দিকে মহীপাল ফ্লাইওভারের দক্ষিণ অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় মহাসড়কের ঢাকা ও চট্টগ্রাম উভয়মুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে বেলা সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যান।