পটুয়াখালী সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে কার্ড তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার এমএ হালিম প্রমুখ।