এসআই পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজবাড়ী পৌরসভার বেরাডাঙ্গা তালতলা এলাকা থেকে ফারহান মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক ফারহান রংপুরের পীরগাছা উপজেলার কাশেম মণ্ডলের ছেলে। গতকাল দুপুরে বেরাডাঙ্গা তালতলা এলাকায় তার শ্বশুরের ভাড়া বাসা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশ।

রাজবাড়ী থানার এসআই মাহাবুবুর রহমান জানান, আটক ফারহান ব্যক্তি পুলিশের এসআই পরিচয় দিয়ে ১০ মাস আগে পাচুরিয়া ইউনিয়নের জাফর মিয়ার মেয়েকে বিয়ে করেন।