বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে এলজিইডির উদ্যোগে বৃক্ষ রোপণ করা হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা এলজিইডি ভবন চত্বরে এ কর্মসূচি উদ্বোধন করেন নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মতিন, সহকারী প্রকৌশলী তানজিম আহমেদ, উপসহকারী প্রকৌশলী মোকছেদ আলমসহ এলজিইডির অন্য কর্মকর্তা-কর্মচারীরা।