গণ-অভ্যুত্থানে আহত ও অংশ নেয়া ৩৫ জনকে হেলথ কার্ড দেয়া হয়েছে। গতকাল বেলা ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কার্ড বিতরণ করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও জুলাই ফাউন্ডেশনের সহযোগিতায় হেলথ কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান।