বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে পঞ্চগড়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালন করেছে পূবালী ব্যাংক লিমিটেড (পিএলসি)। একই সঙ্গে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। গতকাল পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন ব্যাংকটির রংপুর অঞ্চলের প্রধান উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আলতাব হোসেন।