ফেনীর পরশুরামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট ব্যবসায়ী, আওয়ামী লীগ নেতা মরহুম আলহাজ আবুল খায়ের মজুমদারের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ শুক্রবার পরশুরামের উত্তর সলিয়ায় মরহুমের নিজ বাড়িতে বাদ আসর কোরআনখানি, মিলাদ মাহফিল ও জিকির শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের ওই দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ২০১১ সালের যে দিনটিতে তিনি ইন্তেকাল করেন সেই দিনটি ছিল ১৬ রমজান। এবার তার ১৩তম মৃত্যুবার্ষিকী পড়েছে ১৮ রমজানে।
মরহুম আবুল খায়ের মজুমদার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনে স্মার্ট প্যানেলের মহাসচিব প্রার্থী আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপুর পিতা। স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন মরহুমের ছেলেমেয়ে ও নাতি-নাতনিরা। —বিজ্ঞপ্তি









