ঝিনাইদহ জেলা কারাগারে মিলন লস্কর নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার। মিলন লস্কর জেলা শহরের পরবহাটি গ্রামের আতিয়ার লস্করের ছেলে। নারী ও শিশু নির্যাতন মামলায় তাকে ১৪ বছর কারাদণ্ড দেন আদালত।