স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।
আজ সকাল ৬টায় মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান শফিকুর রহমান। এসময় শহীদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম। ছিলেন জামায়াতে ইসলামির নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ অন্যরা।










