সাবেক অর্থসচিব ও পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেছেন, প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছে। তার সিদ্ধান্ত গ্রহণে পেশাদারত্ব ছিল। সরকার কীভাবে চলে তিনি ভালো বুঝতেন। এমন কোনো প্রতিষ্ঠান নেই যেটি সম্পর্কে তার ধারণা ছিল না।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) যৌথ আয়োজনে ‘গুণীজন সংবর্ধনা ২০২৪’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আজ এবং কাল কী হবে তিনি বুঝতেন। এতটাই দূরদর্শী ছিলেন তিনি। তিনি এমন কোনো সিদ্ধান্ত নেননি যেটিতে স্বার্থপরতা ছিল। তার দেশপ্রেম ছিল অনন্য। সংস্কার কীভাবে করতে হয় তিনি ভালো জানতেন। তাকে বেশি বোঝাতে হতো না, সহজেই যেকোনো বিষয় বুঝতেন। এটিই ছিল তার পেশাদারত্ব।










