ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল অনুুষ্ঠিত হয়েছে। জেলা শহরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আহাম্মদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক একে শহীদ উল্যাহ খোন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মাস্টার আলী হায়দার, সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, সহসভাপতি আকরাম হোসেন হুমায়ূন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক এম মামুনুর রশীদ মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির উদ্দিন জহির প্রমুখ।










