জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঝিনাইদহ জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকালে শহরের চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।