ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার তিনটি ইউনিয়নের ৪৭০ কৃষকের মাঝে ধানবীজ, সার ও প্রয়োজনীয় বালাইনাশক বিতরণ করা হয়েছে। ঢাকা ব্যাংকের অর্থায়নে ও পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় গতকাল নেকমরদ কারিগরি কলেজ মাঠে এসব উপকরণ বিতরণ করা হয়।