দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় নোয়াখালী পৌরসভার উদ্যোগে জেলা শহর মাইজদীর বালুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল।

সমাবেশে পৌরসভার ৫ টি ওয়ার্ডের সহস্রাধিক নারী ও বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা অংশ নেন। সমাবেশ শেষে একটি র‌্যালি জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।